দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি না থাকায় জাল ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য প্রিসাইডিং অফিসারকে চাপ ও হুমকি দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আজ রোববার বেলা ১২টায় ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন কেন্দ্রে প্রিসাইডিং অফিসার মো. নজরুল ইসলাম।
নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার দায়িত্বে থাকা এই কেন্দ্রে মহিলা ভোটার সংখ্যা ২ হাজার ৭ শত ৯৪ জন। এখন পর্যন্ত ২ শত ভোট কাস্ট হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রে কোনো ভোটার নেই। এ জন্য কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা তেরা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি হাজী আলাউদ্দিনসহ অনেক নেতা আমাকে চাপ দিচ্ছে তাদের জাল ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সুযোগ দিতে রাজি না হওয়ায় তাঁরা আমাকে হুমকি দিচ্ছেন। বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।’
অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘মাত্র একবারই গিয়েছিলাম। এ রকম কিছু হলে তো উনি ধরবে। ধরল না কেন? আর আইনশৃঙ্খলা বাহিনীও তো আছে। এসব অযথা কথাবার্তা।’
বিকেল সাড়ে তিনটায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরের দিকে প্রিসাইডিং অফিসার আমাকে বিষয়টি অবগত করার সঙ্গে সঙ্গেই বিজিবি পাঠিয়েছি এবং সুষ্ঠু ভোটগ্রহণে ব্যবস্থা গ্রহণ করেছি। ওই কেন্দ্রে বেলা ২টা পর্যন্ত মাত্র ৭ / ৮ পারসেন্ট ভোট পড়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’
এদিকে, অনিয়ম ও নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগে এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সিলেট-৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন (সোনালি আশঁ)। কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসন। সেখানে নৌকার প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। এ ছাড়া এই আসনে ইসলামী ঐক্যজোটের নাজিম উদ্দিন (মিনার) প্রার্থী হয়েছেন।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১১ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে