মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের তিলকপুর গ্রামের গিরি শব্দকরের ছেলে সোম শব্দকর (৩২) এবং শ্রীমঙ্গল লালবাগ আবাসিক এলাকার মবত মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (৩২)।
স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে কৃষক সোম শব্দকর বাড়ির পাশে মাঠে গরু চরাতে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে তাঁর গরুটিও মারা যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর দিকে শ্রীমঙ্গলের লালবাগে রিয়াজ উদ্দিন হাইল হাওরে ধান কাটার সময় বজ্রপাতে অপরজন নিহত হন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মিঠুন ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে