সিলেটে হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে কাতার প্রবাসী এক ব্যক্তি মারা গেছেন। আজ রোববার দুপুরে নগরের জেল রোড এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম বাদশা আহম্মদ (৪৭)। তিনি নগরের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার মছব্বির আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, জেল রোড এলাকায় আক্তার খিচুড়ি অ্যান্ড চা স্টলের সামনে বাদশা পানি খেয়ে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা পুলিশের সহায়তায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘বাদশা আহম্মদ সম্প্রতি কাতার থেকে ফিরেছেন। রোববার সকালে জেল রোড এলাকায় হঠাৎ করেই তিনি রাস্তায় পড়ে মারা গেছেন। এ বিষয়ে তাঁর পরিবারের কোনো অভিযোগের কথা তিনি শুনেননি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে