হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে মো. সাইদুর রহমান নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি একটি মামলা আসামি। হাজিরা দেওয়ার জন্য আজ আদালতে এসেছিলেন। ছুরিকাঘাতের ঘটনায় মো. হাশিম মহালদার নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। তিনি ওই মামলার বাদী।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান। তিনি আজকের পত্রিকাকে বলেন, আদালত প্রাঙ্গণে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর আহত শিক্ষক মো. সাইদুর রহমানকে (৩২) প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত শিক্ষক সাইদুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বাহুবল উপজেলায় অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
একই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মুকিত আজকের পত্রিকাকে বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দাতা মো. হাশিম মহালদার। তিনি পূর্বে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে স্কুলটি জাতীয়করণ হওয়ার পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্কুল সরকারিকরণ হওয়ার পরপরই হাশিম মহালদার ১৯ জনকে শিক্ষক হিসেবে নিয়মর্হিভুতভাবে নিয়োগ দেন। এ নিয়ে শিক্ষকদের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি বর্তমান শিক্ষকদের মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করছেন।
আজ সোমবার দুপুরে হাশিম মহালদারের দায়ের করা একটি মামলায় আমিসহ আহত সহকারী শিক্ষক সাইদুর রহমান আদালতে হাজিরা দেই। হাজিরা শেষে বার লাইব্রেরির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা হাশিম মহালদার সাইদুর রহমানকে কিছু বুঝে উঠার আগেই উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে।
এ সময় সে মাটিতে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। এ ছাড়াও জনতা ছুরিসহ হাতেনাতে আটক করে অভিযুক্ত হাশিম মহালদারকে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। হাশিম মহালদার বাহুবল উপজেলার তারাপাশা গ্রামের জহির মহালদারের ছেলে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে