পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মোবাইলে কথা বলা অবস্থায় তিন তলা ছাদ থেকে রহস্যজনকভাবে পড়ে গিয়ে আহত হয়েছেন। গতকাল রোববার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলে এ ঘটনা ঘটে।
সাদিয়া সরকার ঝুমু বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি সিলেট জেলায়। তিনি আবাসিক হলে থেকে পড়াশুনা করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম সুফিয়া কামাল হলের প্রোভোষ্ট ড. মো. আনোয়ার হোসেন মন্ডল।
জানা গেছে, শিক্ষার্থী সাদিয়া সরকার ঝুমুর দুপুর সোয়া ১টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে বেগম সুফিয়া কামাল হলের তিন তলায় ছাদে চলে যান। এ সময় হঠাৎ তিনি ছাদ পড়ে যান। এ সময় অন্য ছাত্রীরা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দায়িত্বরত চিকিৎসক তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বেগম সুফিয়া কামাল হলের প্রোভোষ্ট ড. মো. আনোয়ার হোসেন মন্ডল বলেন, ‘ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি সুস্থ আছেন।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে