
সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের ঘটনায় শিবিরের দাবির পরিপ্রেক্ষিতে এবার নিজের আগের বক্তব্য থেকে সরে এলেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আগের বক্তব্য ‘যথাযথ তথ্য-উপাত্তের ভিত্তিতে ছিল না’।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় সিলেটে জামায়াত, আঞ্জুমানে আল ইসলাহ্ ও তালামীযে ইসলামিয়ার নেতাদের যৌথ বৈঠক হয়। বৈঠকে ছাত্রশিবিরের হামলায় দায় স্বীকার করে মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম দুঃখপ্রকাশ করেন এবং এ ধরনের ভুল-বোঝাবুঝি আর যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।
তবে ওই দিন রাতেই ফখরুল ইসলামের এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায় মহানগর ছাত্রশিবির। সামাজিক মাধ্যমের অপপ্রচারে বিভ্রান্ত হয়ে মহানগর জামায়াতের আমির এ বক্তব্য দিয়েছেন উল্লেখ করে তা প্রত্যাহারেরও দাবি জানায় শিবির।

শিবিরের দাবির পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য ‘যথাযথ তথ্য-উপাত্তের ভিত্তিতে ছিল না’ বলে নতুন করে বিবৃতি দিয়েছেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। বিবৃতিতে তিনি বলেন, ‘১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিলেট এমসি কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ ও জাহিদুল ইসলাম হৃদয়সহ কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নানা খবর ছড়িয়ে পড়ে; যা সিলেটের সমাজ ও রাজনীতিতে প্রভাব ফেলেছে। এ অবস্থায় সিলেটের রাজনীতির পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করতে গতকাল (রোববার) আমরা জামায়াতের কয়েকজন দায়িত্বশীল আঞ্জুমানে আল ইসলাহ্র নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হই। বৈঠক শেষে আমি ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে যে বক্তব্য প্রদান করি তা যথাযথ তথ্য-উপাত্তের ভিত্তিতে ছিল না।’
মুহাম্মদ ফখরুল ইসলাম আরও বলেন, ‘এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমি আশা করব, তদন্ত কমিটি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং তদন্তের মাধ্যমে যে বা যারা দোষী সাব্যস্ত হবে, তার বিচার নিশ্চিত হবে। বৈঠকে বক্তব্যে যে ভুল-বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে