
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ রোববার উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের তুরুং এলাকার ১২৬০ পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন তুরুং গ্রামের বাবলু কন্দজানির ছেলে সুমন কন্দজানি (২৩) ও সুলেমান মিয়ার ছেলে জয়নাল মিয়া (২৫)।
স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে সুমন ও জয়নাল ভারত থেকে কমলা–সুপারি আনতে যান। তখন তাঁরা ১২৬০ পিলারের ভারতের অভ্যন্তরে গেলে ভারতের রেতুয়া নামক এলাকা থেকে ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত হন তাঁরা। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার দেন।
এ বিষয়ে উত্তর রণিখাই ইউনিয়নের মাস্টার ফয়জুর রহমান জানান, তিনি লোকমুখে শুনেছেন, তিনটি গুলি ছুড়েছে খাসিয়া। এতে সুমন ও জয়নাল মিয়া আহত হন। এর মধ্যে জয়নাল মিয়ার অবস্থার গুরুতর।
নাম প্রকাশে অনিচ্ছুক ৪৮ বিজিবির দমদমা ক্যাম্পের কমান্ডার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরাও লোকমুখে শুনেছি। আমি বিএসএফকে জানিয়েছিলাম, তারা অস্বীকার করেছে। তারা বলেছে, হয়তো খাসিয়া গুলি করতে পারে। খাসিয়া মানুষ দেখলেই এমনে গুলি করে। পরে আমরা যে দুটো নাম শুনেছিলাম, তাদের বিষয়ে খোঁজ নিয়ে দেখলাম এর সত্যতা নেই।’

রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৬ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে