ইউরোপের দেশ পর্তুগালে দেয়ালচাপায় শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২) নামে দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার পর্তুগালের কৃষি ও পর্যটন শহর বেজায়ে কনস্ট্রাকশনের কাজ করার সময় দেয়াল চাপা পড়ে তাঁরা মারা যান।
শাহীন আহমেদ মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার এলাকার নিতেশ্বর গ্রামের আরশদ মোল্লার ছেলে ও সুহেদ আহমেদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও উজান পাড়ার গ্রামের বাসিন্দা।
জানা যায়, পর্তুগালের বেজায়ে কনস্ট্রাকশনের কাজ করার সময় বাংলাদেশি শ্রমিক শাহিন ও সুহেদের ওপর দেয়াল ভেঙে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় লিসবনসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খলকুর রহমান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, পর্তুগালে কাজ করার সময় ওই দুই বাংলাদেশি মারা গেছেন। তাঁদের পরিবারে আর্তনাদ চলছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে