
সিলেটে মাদক সেবনকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের তালতলা এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতর থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা সিতীশ চন্দ্র নাথ (৫০), নগরের মির্জাজাঙ্গাল মনিপুর রাজবাড়ী এলাকার স্বেচ্ছাসেবক লীগের কর্মী সুমন কুমার (৫৩) এবং নগরের জালালাবাদ আবাসিক এলাকার আওয়ামী লীগের কর্মী মো. আবুল হোসেন (৫১)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রুজু করা বিভিন্ন নাশকতা মামলার তদন্তে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, তালতলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে মাদক সেবনরত তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি রামদাসহ দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। তাঁদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৮ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে