
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বাংলাদেশ বিমানের সিলেট থেকে ঢাকার (সিলেট-ঢাকা) দুটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট দুটি আজ সোমবার রাত সাড়ে ৯টা ও ১০টা ১০ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিমানের সিলেটের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুস সত্তার। তিনি আজকের পত্রিকাকে জানান, সিত্রাংয়ের কারণে দুটি ফ্লাইট বাতিল হয়েছে। তবে আন্তর্জাতিক রুটের কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।
এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। সোমবার দুপুরে এই নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে