
সিলেটের জিন্দাবাজারে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন অপরাধ না করতে সতর্ক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা আজকের পত্রিকাকে বলেন, কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। এ ছাড়া খাবারে ব্যবহৃত অনেক মসলা মানসম্মত নয় এবং বিদেশি বলা হলেও আমদানির কাগজপত্র নেই। এসব অপরাধে কাচ্চি ডাইনকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেওয়া হয়েছে।
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সিলেটে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা। অভিযানে প্রশাসনের সদস্য ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে জানতে চাইলে রেস্টুরেন্টের ম্যানেজার রাজিব আহমদ বলেন, ‘রান্নার পাত্র স্বাস্থ্যসম্মত মনে হয়নি। আর মাংস ধোয়ার পাত্র স্টিলের ব্যবহার করার জন্য বলে গেছেন ভ্রাম্যমাণ আদালত। আমরা বিষয়গুলো দ্রুত পরিবর্তন করব।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে