সিলেটে এম এ হান্নান ওরফে শুটার হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সিলেট নগরের টিলাগড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত এম এ হান্নান শহরতলির মেজরটিলা দক্ষিণ ইসলামপুরের ফাল্গুনী আবাসিক এলাকার আবদুল কাদেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, শুটার হান্নান একজন অস্ত্রধারী ব্যক্তি। তিনি অস্ত্রধারী হিসেবে সবার কাছে পরিচিত এবং এই অভিযোগে মামলাও রয়েছে থানায়। তিনি টিলাগড়ের আওয়ামী লীগ নেতা কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বডিগার্ড। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানা ও শাহপরান থানায় দুটি করে মামলা রয়েছে। তাঁকে শনিবার গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, শুটার এম এ হান্নান সিলেটে অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। এমসি কলেজে ছাত্রলীগের হামলার সময় অস্ত্র হাতে তাঁর ছবি ভাইরাল হয়েছিল।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে