সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আলে ইমরান (৩৩) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে জাফলংয়ের রিভার ভিউ রিসোর্ট অ্যান্ড আবাসিক হোটেলের পাশের নালা থেকে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
নিহত পর্যটক ইমরান কিশোরগঞ্জের নিকলি উপজেলার গুড়ই ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. সেলিম। তিনি বলেন, ‘পর্যটকের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। যত দ্রুত সম্ভব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, কিশোরগঞ্জের নিকলি এলাকা থেকে এসে আলে ইমরান ও খোশ নাহার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে গতকাল রোববার সকালে জাফলংয়ের রিভার ভিউ রিসোর্ট অ্যান্ড হোটেলের একটি কক্ষে ওঠেন। আজ বেলা আড়াইটার দিকে হোটেলের পাশের নালায় স্থানীয় লোকজন এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং এটি পর্যটক আলে ইমরানের মরদেহ বলে শনাক্ত করে। নিহতের নাক, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে নিহতের সঙ্গে আসা খোশ নাহার পলাতক রয়েছেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. সেলিম, জৈন্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, সিলেটের ডিবি উত্তরের পরিদর্শক রেফায়েত উল্লাহ, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানসহ বিভিন্ন পুলিশ সদস্য।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে