সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিলাম ইউনিয়নে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন অটোরিকশার চালক বাবুল মিয়া (৬০)। তিনি দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের বাদেশপুর গ্রামের বাসিন্দা। তবে নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সিলাম ইউনিয়ন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট থেকে গহরপুর যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক চাপা দিলে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন। এ সময় এক নারী ও শিশু গুরুতর আহত হয়েছেন। তাঁরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময় এক নারী ও শিশু গুরুতর আহত হয়েছেন। নিহত অটোচালকের নাম-পরিচয় পাওয়া গেছে। তবে বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে