
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তরল সোনাযুক্ত পোশাক পরা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কৌশলে সোনা চোরাকারবারের অভিযোগে আজ শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়। ওই পাচারকারীর পরনের প্যান্ট ও আন্ডার গার্মেন্টসে পেস্ট আকারে আনা তরল সোনা ছিল।
সিলেট কাস্টমস জানায়, কাপড়গুলো পুড়িয়ে সোনা জব্দ করা হয়েছে। সেখানে দেড় কেজি সোনা হবে বলে ধারণা করা হচ্ছে। আর আটক ব্যক্তির নাম আলীম উদ্দিন (৪০)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাসিন্দা। আটক আলীম সিলেট কাস্টমসের হেফাজতে রয়েছেন বলে সূত্র জানায়।
কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর ফ্লাইটে অভিযান চালিয়ে আলীম উদ্দিনকে আটক করে নিয়ে আসা হয়। পরে তাঁর শরীর স্ক্যান করে ট্রাউজার ও আন্ডার গার্মেন্টসের ভেতরে পেস্ট আকারে আনা তরল সোনা ধরা পড়ে। তখন তিনি সোনা থাকার বিষয়ে স্বীকারোক্তি দেন। এ সময় আলীমের পরিহিত চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট, প্যান্টসহ আটটি কাপড় জব্দ করা হয়। এগুলোর মধ্যে ভেতরের কাপড়গুলোতে সোনার প্রলেপ পাওয়া যায়। প্রাথমিকভাবে এই সোনার পরিমাণ প্রায় ১ দশমিক ৫ কেজি বলে জানিয়েছে সিলেট কাস্টমস।

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কাস্টমস বিভাগের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম উল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করে এনে স্ক্যান করে লিকুইড সোনা কাপড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। আমরা কাপড়গুলো পুড়িয়ে সোনা উদ্ধার করেছি। এই সোনা স্বর্ণকারের কাছে পাঠানো হয়েছে সবকিছু নিশ্চিতের জন্য। ধারণা করছি, এখানে প্রায় দেড় কেজি সোনা হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে