সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা আব্দুল খালেক মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল। আজ মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থীর মা-বাবা মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার। সে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামের মরম আলী মেয়ে।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষার্থী সাদিয়া কয়েক দিন আগে বাড়ির পার্শ্ববর্তী মাটির সড়কের পাশ থেকে কাদামাটি এনে ঘর লেপার কাজ করে। মঙ্গলবার সকালে সাদিয়া বিদ্যালয়ে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জলিল তাকে অফিস কক্ষে ডেকে নেন। এ সময় অন্যান্য শিক্ষার্থীদের সামনে সাদিয়ার ওই কাজে সড়কের ক্ষতি হয়েছে এবং সড়ক দিয়ে যানবাহন চলাচলে অসুবিধা হবে–এমন অভিযোগ তুলে বেত্রাঘাত ও গালিগালাজ করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। পরে সাদিয়া বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে বিষয়টি তার মা-বাবাকে জানায়।
শিক্ষার্থী সাদিয়ার বাবা মরম আলী বলেন, ‘জলিলের হয়ে স্থানীয় ইউপি সদস্যদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সাক্ষ্য না দেওয়ায় আমার মেয়ের সাথে এমনটি করেছেন জলিল। আমার মেয়ে আমার রেকর্ডি জমি থেকে মাটি তুলেছে। প্রয়োজনে আমি রাস্তা ঠিক করে দিতাম। কিন্তু জলিল মারধর করে মেয়েকে বিদ্যালয় থেকে বের করে দেয়।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুল জলিল বলেন, ‘এখানে আরও ৩০–৪০ শিক্ষার্থী ছিল। সাদিয়াকে কোনোরকম বেত্রাঘাত বা মারধর করা হয়নি। ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য এমন অভিযোগ করা হচ্ছে।’
এ ঘটনায় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, ‘ওই ছাত্রীর মা-বাবা বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে