
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের বোনের ছেলে বড়লেখা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল এবং বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ। তাঁদের দুজনের নামেই বড়লেখা থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি মো. আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার দুজন সৌদি আরব যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার বিকেলে সিলেট বিমানবন্দরে আসেন। পরে ইমিগ্রেশন ডেস্কে গেলে কর্তব্যরত পুলিশ তাঁদের আটক করে বিমানবন্দর থানা হস্তান্তর করে।’
ওসি আরও বলেন, বড়লেখা পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাদী হয়ে ২০১৫ সালের ৫ জানুয়ারি মিছিলে হামলার অভিযোগে ২৩ আগস্ট বড়লেখা থানায় মামলা করেন। ওই মামলায় আসামি হিসেবে সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনে ছালেহ আহমদ এবং যুবলীগ নেতা জালাল আহমদের নাম উল্লেখ আছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে