
সিলেটের জকিগঞ্জে দুটি ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় আজ বুধবার বেলা আড়াইটার দিকে জকিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে শাহগলী এসএম মনসুর ব্রিকস ও বারঠাকুরী ইস্টার্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভাটা দুটির স্থাপনা ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইটভাটা দুটি বন্ধ করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে