
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচন হবে প্রচলিত আইন অনুযায়ী। সাধারণ মানুষ কী চায় সেটা দেখতে হবে। সাধারণ মানুষ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়নি, তাহলে বলা যায় যে নির্বাচন সুষ্ঠু হয়নি। কিন্তু সাধারণ মানুষ তো বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে।
আজ শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের প্রশাসনিক কাম মাল্টিপারপাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
এ সময় জামায়াতের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে মন্ত্রী বলেন, জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না, সেটা দেখবে নির্বাচন কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে, তা অবশ্যই মানতে হবে। নির্বাচন কমিশন স্বাধীন একটি সংস্থা।
নির্বাচন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, সাধারণ মানুষ তো নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। কেউ যদি নির্বাচনে বিশৃঙ্খলার চেষ্টা করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী আরও বলেন, ঋণখেলাপিদের ধরতে দেশে আইন আছে। যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়, ওই ব্যাংক খেলাপিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুজ্জামান প্রমুখ।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে