মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি চালিত অটোরিকশায় বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন—নাজমা বেগম (৪০), ফাহাদ আহমেদ (১২) ও হাসাইন আহমেদ (২২)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে দিকে একটি অটোরিকশা দিয়ে তাঁরা উপজেলার বরুণা থেকে শ্রীমঙ্গল শহরের যাচ্ছিলেন। পথে কালাপুর এলাকায় একটি লোকাল বাস সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের স্থানীয়রা মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে সেখানে আরও দুজন মারা যায়। বাকি দুজন এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আহমদ ফয়সল জামান বলেন, ঘটনাস্থলে একজন ও সদর হাসপাতালে নিয়ে আসার পর দুজনের মৃত্যু হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে