মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজারে করোনা আক্রান্তসহ বিভিন্ন মুমূর্ষু রোগীদের চিকিৎসা সেবায় ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলার ব্রাহ্মণবাজারের প্রবাসীদের সংগঠন ‘স্ট্যান্ড ফর ব্রাহ্মণবাজার’ এর উদ্যোগে এই ফ্রি অক্সিজেন সেবা চালু করা হয়।
ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেনের সভাপতিত্বে ও ইয়াকূব-তাজুল মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, করোনার অতিমারীতে রোগীদের চিকিৎসায় সরকারের পাশাপাশি ফ্রি অক্সিজেন সেবার এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্ট্যান্ড ফর ব্রাহ্মণবাজার সংগঠনের জসীম চৌধুরী জানান, ফ্রি এই অক্সিজেন সেবার তত্ত্বাবধান করবেন ইউপি পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধগণ।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে