
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। তাঁর স্মরণে পৌরসভার চরগাঁও গ্রামে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
কামরুল হাসান চৌধুরী আলীমের বড় ছেলে, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরী তাঁর বাবার সহকর্মী, বন্ধুবান্ধব, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
কামরুল হাসান চৌধুরী আলীম ১৯৭০ সালের ১৫ জুলাই নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৬ সালের ৭ নভেম্বর পৌরসভার চরগাঁও গ্রামের নিজ বাড়িতে হামলার শিকার হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৬ বছর। তিনি জীবদ্দশায় বেশ কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে