
সুনামগঞ্জের জগন্নাথপুরে গাড়িতে ধাক্কা লাগা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অর্ধশতাধিক।
আজ শুক্রবার বেলা ২টার দিকে কলকলিয়া ইউনিয়নের সাদিপুর ও জগদীশপুর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার সাদিপুরের প্রাইভেট কারের চালক লিকছন মিয়া ও জগদীশপুরের অটোরিকশাচালক চান মিয়ার মধ্যে গাড়িতে ধাক্কা লাগা নিয়ে কথা-কাটাকাটি হয়। বিষয়টি সমাধানে আজ সকালে উভয় গ্রামের মুরব্বিরা সালিসে বসেন। এ সময় দুই গ্রামের যুবকদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে সাদিপুরের লোকজন বৈঠক থেকে চলে যান।
পরে বেলা ২টার দিকে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে ৯ জনকে সিলেটে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন গুলিবিদ্ধ।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে