
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধরাবপুর এলাকার আহমদপুর হাই স্কুলের দক্ষিণ পাশে এক আমবাগান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল মিয়া (৪০) মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আউশ মিয়ার ছেলে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী ও আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানায় ডিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে ডিবির এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ডিবির দল আগে থেকে সেখানে ওত পেতে ছিল। ভারত থেকে গাঁজা নিয়ে আসার সময় একদল মাদক পাচারকারীকে ধাওয়া দেয় ডিবি। সবাই পালিয়ে গেলেও জুয়েল মিয়াকে আটক করা সম্ভব হয়।
হবিগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, অভিযানে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে ইতিমধ্যে ৮-১০টি মাদক ও ডাকাতি মামলা চলমান রয়েছে। এ ছাড়াও সে এক মামলায় পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি। এখন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে