হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশন ও শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে রেলের বিপুল সংখ্যক টিকিটসহ কালোবাজারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শায়েস্তাগঞ্জ ও নোয়াপাড়া রেলস্টেশনে অভিযান চালিয়ে ৪৫টি অনলাইন টিকিটসহ কালোবাজারি চক্রের তিন জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বুলাইয়া গ্রামের মো. জামাল মিয়া (৪২), শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর এলাকার শিপন চৌধুরী (৩১) ও দক্ষিণ বড়চর এলাকার মো. আব্দুল কাইয়ুম (৫৫)।
র্যাব- ৯ এর সহকারী পুলিশ সুপার ( মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটকদের মামলা দিয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে