হবিগঞ্জের মাধবপুরে এক মধ্যবয়সীকে নরসিংদীতে ডেকে নিয়ে জিম্মির পর মুক্তিপণ আদায় চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে মাধবপুর থানার পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মাধবপুরের কৃষ্ণপুর গ্রামের ছাবু মিয়াকে (৬৫) নরসিংদীর রেল কলোনির একটি কক্ষ থেকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. হোসাইন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ঘুমড়াগুল গ্রামের তাহের আলীর ছেলে মো. হোসাইন দীর্ঘ কয়েক মাস ধরে ছাবু মিয়ার সঙ্গে মোবাইল ফোনে মেয়ে কণ্ঠে কথা বলতেন। একপর্যায়ে কথা বলার সময় তাঁকে (ছাবু মিয়া) বাবা সম্বোধন করেন।
ফোনে আবেগতাড়িত হয়ে কথা বলার নাটক করে তাঁকে দেখতে চাওয়ার ইচ্ছা পোষণ করেন। বিকাশে ছাবু মিয়াকে ৮০০ টাকা পাঠিয়ে নরসিংদীতে যাওয়ার কথা বলা হয়। ছাবু মিয়া গত ৩১ আগস্ট মেয়ে ছদ্মবেশী হোসাইনের কথামতো নরসিংদীতে যায়। সেখানে গিয়ে হোসাইনের প্রতারণার বিষয়টি ধরা পড়ে। ছাবু মিয়াকে একটি অন্ধকার ঘরে আটকে রেখে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাঁর পরিবারের কাছে ফোন দিয়ে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করেন।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ জানান, এ ঘটনা ছাবু মিয়ার পরিবার তাঁকে জানালে তিনি বিষয়টি মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনকে অবগত করেন। পরে মনতলা পুলিশ ফাঁড়ির এসআই আষিশ চন্দ্র তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে নরসিংদীর থানা-পুলিশের সহযোগিতায় নরসিংদীর রেল কলোনির একটি কক্ষ থেকে ছাবু মিয়াকে উদ্ধার ও ঘটনার মূলহোতা হোসাইনকে গ্রেপ্তার করেন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ছাবু মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেছেন। মামলায় মো. হোসাইনকে গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে