
গ্রেপ্তার অবস্থায় ফেসবুক লাইভে এসে আলোচনার জন্ম দিয়েছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান (৪৬)। গতকাল শুক্রবার রাত ২টার দিকে জেলার শ্রীমঙ্গল থানার রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। আজ শনিবার দুপুর ১২টার দিকে ফেসবুক লাইভে আসেন তিনি। এদিকে র্যাব জানিয়েছে সকালেই তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া তিনটি মামলার এজাহারভুক্ত আসামি আতাউর রহমান। র্যাব তাঁকে গ্রেপ্তার করেছে। লাইভের বিষয়টি আমার জানা নেই। আমি সকাল থেকে থানার বাইরে। লিংক দেখে আমি ব্যবস্থা নেব।’
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুমেন বলেন, ‘গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মৌলভীবাজার সদর মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে মৌলভীবাজার সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বাড়ি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামে।’
এদিকে গ্রেপ্তারের ১০ ঘণ্টা পর আজ দুপুর ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে লাইভে এসে আতাউর রহমান গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে কামারচাক ইউনিয়নবাসীর কাছে দোয়া চান। তবে পরে তিনি ভিডিওটি ডিলিট করে দেন।
আতাউর রহমানের আওয়ামী লীগে কোনো পদ–পদবি না থাকলেও আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুর রহমানের ভাই।
উল্লেখ্য, ১০ অক্টোবর রাতে আতাউর রহমানের গুদাম ভারত থেকে অবৈধভাবে আনা ২৩১ বস্তা চিনি পাওয়া যায়। তাঁর নামে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে