
হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা ৫০ টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের কানাইপুর শান্তিনগর এলাকায় এ সংঘর্ষ ঘটে। এতে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কানাইপুর শান্তিনগরের বাহার মিয়ার ছেলে রুহুল আমীন একই গ্রামের রুশন মিয়ার ছেলে আলমগীর মিয়ার কাছে রিকশাভাড়ার পাওনা ৫০ টাকা চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহত রুহুল, তাঁর স্ত্রী জাহান্নাতুল বেগম, জাহাঙ্গীর মিয়ার স্ত্রী তাহমিনা বেগম, লালা মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া, মন্নাফ মিয়ার ছেলে ইকবাল মিয়া, রুশন মিয়ার ছেলে সিতন মিয়া, বারিক মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া এবং শাহান উল্লার স্ত্রী সুফিয়া বেগম ও ছেলে উমর আলীকে সিলেটে পাঠানো হয়। অপর আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী কারণে সংঘর্ষের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে