মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে চোরাকারবারিদের পূর্ব বিরোধের জেরে জাবেল মিয়া (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় ওই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তিনজন গুরুতর আহত হন। পরে এ ঘটনায় জাবেলের পিতা রহমত আলী ১২ জনের নাম উল্লেখ করে আজ রোববার দুপুরে থানায় মামলা করেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তাঁরা হলেন হামলাকারী সুমন মিয়া, আতিক মিয়া, আশাইদ মিয়া ও রকিব আলী।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি জাবেল নিশ্চিন্তপুরের সুমন মিয়াকে তুচ্ছ ঘটনার কথা-কাটাকাটির একপর্যায়ে চড় মারেন। ওই বিষয়কে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় এলাকায় সালিস বৈঠক হয়। জাবেলসহ অন্যরা ওই বৈঠকে নিশ্চিন্তপুর এলাকায় গেলে আগে থেকে ওত পেতে থাকা সুমন মিয়ার নেতৃত্বে কয়েক ব্যক্তি কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় কুড়ালের আঘাতে ঘটনাস্থলে জাবেল মারা যান এবং তিনজন গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুলাউড়া থানা-পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, হামলার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে