সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও সম্পাদক লিলু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একিউএম নাসির উদ্দিন মামলার ২২ আসামির মধ্যে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে বাকিদের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনের মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন তারা। (বৃহস্পতিবার) জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন মামলার ২২ আসামি। এর মধ্যে ২০ জনের জামিন মঞ্জুর করলেও গৌছ আলী ও লিলু মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।’
এর আগে ২০২৩ সালের ২১ নভেম্বর বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) দীপংকর সরকার বাদী হয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৩ নেতা কর্মীর নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত পরিচয় রেখে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার এ মামলাটি দায়ের করেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে