
প্রবাসী মেয়ের ছবি এডিট করে বাবাসহ পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। এরপর বড় অঙ্কের টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। নিরুপায় হয়ে বাবা সিলেট মহানগর পুলিশকে (এসএমপি) বিষয়টি জানান।
পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সেন্ট্রাল রোড এলাকার মিন্টু দেবনাথ (৩৫) নামের এক যুবককে আটক করে। মিন্টু ওই এলাকার বাসিন্দা ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের বাজিতপুরের মহেশ দেবনাথের ছেলে।
আজ মঙ্গলবার এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমপির এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লার এক বাসিন্দার দুই মেয়ে স্বামী-সন্তান নিয়ে ইংল্যান্ডে থাকেন। সম্প্রতি প্রবাসে থাকা এক মেয়ের ছবি এডিট করে অপরিচিত মোবাইল থেকে পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। একই সঙ্গে বিভিন্ন আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে সামাজিক মর্যাদাহানির ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়। বিষয়টি ভুক্তভোগীর বাবা এসএমপিকে জানান।
পরে এসএমপি পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে সাইবার ইউনিটের সদস্যরা ছবি পাঠানো মোবাইল ব্যবহারকারীকে শনাক্তের জন্য মাঠে নামেন এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে মিন্টু দেবনাথকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
এ সময় তাঁর কাছ থেকে এসব কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এ মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি অপরাধ স্বীকার করে তাঁর সঙ্গে জড়িতদের নাম-পরিচয়সহ সব তথ্য দিয়েছেন। আমরা জড়িত অন্য ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসব।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে