বেক্সিমকোর অফিসে রহস্যজনক ডাকাতি

মৌলভীবাজারে বেক্সিমকো ওষুধ কোম্পানির ডিপোতে রহস্যজনক ডাকাতির ঘটনা ঘটেছে। তিন ডাকাত সদস্য ডিপোর ১৩ সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট করেছেন বলে দাবি করা হয়েছে। তবে এ ঘটনা রহস্যজনক বলে মনে করছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে জেলা শহরের বনবীথি এলাকার সৈয়দ বদরুজ্জামান ভবনে বেক্সিমকো ওষুধ কোম্পানির ডিপোতে এ ঘটনা ঘটে।
বেক্সিমকো কোম্পানির ডেপুটি ম্যানেজার রেজা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে ডিপোর সেটে আমাদের সাত কর্মচারী কাজ করছিল। হঠাৎ রাত ৩টার দিকে তিনজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাইরে থাকা দারোয়ানসহ ১৩ জনকে জিম্মি করে ফেলে। পরে ডিপোর গেটের তালা ভাঙে এবং তৃতীয় তলায় আমার ঘরের দরজা ভেঙে আমাদের হাত-পা বেঁধে ফেলে। এ সময় রুম থেকে আমার স্ত্রীর দেড় ভরি সোনা ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায় ডাকাতেরা। পরে তারা দ্বিতীয় তলায় অফিসের লোহার লকার ড্রিল মেশিন দিয়ে ভেঙে নগদ ৬৬ লাখ টাকা নিয়ে যায়। ডাকাতেরা যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।’
এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার পুলিশ সুপার এ কে এম জাহাঙ্গীর হুসেন বলেন, ‘তিনজন লোক এত মানুষকে জিম্মি করে এত বড় ঘটনা ঘটিয়েছে, এটা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছি, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আরও খবর পড়ুন:

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে