মৌলভীবাজারের বড়লেখা হাকালুকি হাওরে মাছ ধরতে নেমে বজ্রপাতে রতন মনি দাস (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালের দিকে এই ঘটনা ঘটে।
নিহত জেলে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পশ্চিম গাংকুল গ্রামের মৃত নন্দলাল দাসের ছেলে।
স্থানীয়রা জানান, আজ রতন মনি দাস ভোরে মাছ ধরতে হাকালুকি হাওরে যান। আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে রতন মারা যান। পরে লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়।
দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য সাহেদুল ইসলাম সমুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বজ্রপাতে রতনের শরীর পুড়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার জন্য স্বজনরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় স্বজনেরা ধর্মীয় রীতি অনুযায়ী লাশ সৎকারের প্রস্তুতি নিচ্ছেন।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৩ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে