
সুনামগঞ্জের শান্তিগঞ্জে শিরনি বিতরণের আয়োজন করা নিয়ে গ্রামবাসী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ঠাকুরভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় আওয়ামী লীগের সমর্থক আব্দাল মিয়া ও সুফি মিয়া এবং আওয়ামী লীগ নেতা নুর মিয়া ও বিএনপির নেতা আশিক মিয়ার নেতৃত্বে ঠাকুরভোগ গ্রাম দুই ভাগে বিভক্ত। তাঁরা দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের লড়াই করছেন। গতকাল শুক্রবার নুর ও আশিকের পক্ষ শিরনি বিতরণের আয়োজন করা হয়। কিন্তু সেখানে যায়নি আব্দাল ও সুফির পক্ষ।
এদিকে আজ একই স্থানে মাইকে ঘোষণা দিয়ে শিরনির আয়োজন করে আব্দালের পক্ষ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় দলের অর্ধশতাধিক আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় হাবিবুর রহমান, মিজানুর রহমান, সেবুল মিয়া, ডালিম মিয়া, আব্দাল, জুবের মিয়া, জমিদার আলী, রেকুল খান, আবুল মিয়া, ফখরু মিয়া ও বাদশা মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে