মৌলভীবাজারের কমলগঞ্জে সাড়ে ১৩ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। আজ শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানের ১ নম্বর সেকশন থেকে সাপটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সাপটির ওজন ১৫ কেজি বলে জানান লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম। সাপটি সুস্থ থাকায় সকাল ৭টার দিকে কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, ফুলবাড়ি চা বাগান মহাব্যবস্থাপক লুৎফুর রহমান ফোন দিয়ে জানান, চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে একটি অজগর সাপ আছে। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা গিয়ে সেখান থেকে সাপটি লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসেন। সাপটি সুস্থ থাকায় লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সাপটি সুস্থ থাকায় পর্যবেক্ষণ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সকালে অবমুক্ত করা হয়েছে।
অজগর সাপ চা বাগানে আসার কারণ বিষয়ে বন বিভাগ থেকে জানায়, খাবারের সন্ধানে প্রায় সময় এভাবে লোকালয়ে সাপ চলে আসে। শুধু সাপ নয় অন্য প্রাণীরাও এভাবে চলে আসে। পরে লাউয়াছড়া বন্যপ্রাণী বিভাগকে খবর দিলে অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় তারা।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে