মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি গ্রাম থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে কামারছড়া বিটের সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়। রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার বিকেলে কমলগঞ্জ উপজেলা আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রাম থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার বনে ছাড়া হয়।
স্থানীয়রা জানান, আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীনাথপুর গ্রামে খাবারের সন্ধানে বেরিয়ে আসে একটি অজগর। কৃষক পারভেজ মিয়া কৃষি জমিতে কাজ করতে গেলে সাপটি চোখে পড়ে তাঁর। তিনি অজগর সাপটিকে ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ রাজুকে জানান। ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে এসে বন বিভাগের রাজকান্দি রেঞ্জ খবর দেন।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে অজগর সাপটি উদ্ধার করেন রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান। এটি প্রায় ৯ ফুট লম্বা। ওজন প্রায় ৮ কেজি। সাপটি সুস্থ থাকায় পর্যবেক্ষণ করে বৃহস্পতিবার দুপুরের দিকে কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জে কামারছড়া বিটের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে