
স্বামী ঋণগ্রস্ত থাকায় সৌদি আরবে গৃহকর্মীর কাজে যান রুবেনা বেগম। কিন্তু ওই দেশে যাওয়ার তিন দিনের মাথায় লাশ হতে হয়েছে তাঁকে। সৌদিতে বাংলাদেশ দূতাবাস বলছে, রুবেনা আত্মহত্যা করেছেন। ওই দেশে যাওয়ার পরপরই স্ত্রী মারা যাওয়ার কারণ জানতে আগ্রহী স্বামী জয়নাল আবেদীন।
রুবেনার স্বামী জয়নালের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সংগ্রামপুর গ্রামে। জয়নাল জানান, ১৩ ফেব্রুয়ারি ঢাকার রিক্রুটিং এজেন্সি রাজধানী ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে রুবেনা সৌদি আরবে যান। এরপর ১৬ ফেব্রুয়ারি তিনি মারা যান। ২৩ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে জয়নালকে এক ব্যক্তি কল দিয়ে জানান রুবেনা আত্মহত্যা করেছেন। পরে দালালের সঙ্গে যোগাযোগ করে তিনি নিশ্চিত হন রুবেনা মারা গেছেন। এরপর তিনি ঢাকায় গিয়ে লাশ আনার আবেদন করেন। রুবেনা ও জয়নালের সাত বছর বয়সী এক মেয়ে রয়েছে।
জয়নাল বলেন, ‘সৌদি আরবে যাওয়ার পর রুবেনার সঙ্গে আমার কোনো কথা হয়নি। সেখানে গিয়ে সে আমার মোবাইল ফোনে কল দিয়েছিল। কিন্তু রাত বেশি হওয়ায় আমি ঘুমিয়েছিলাম কল ধরতে পারিনি। তখন সে ওমানে আমার সাদিক নামের এক আত্মীয়ের কাছে কল দিয়ে জানায় সে সৌদি পৌঁছে গেছে। দুই দিন পর সে আবারও গভীর রাতে কল করে। সেদিনও ঘুমিয়ে থাকার কারণে কল ধরতে পারিনি। তখন সে আবার সাদিককে কল দিয়ে জানায় সে এক মালিকের বাসায় কাজ করতে গিয়েছে। সেখানে রুবেনাকে ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া হয় না। এ ছাড়া ওই আত্মীয়কে আর কিছুই বলেনি সে।’
সৌদি আরবে যাওয়ার পর রুবেনার সঙ্গে নিজের সঙ্গে কোনো কথা হয়নি বলে জানান জয়নাল। তিনি বলেন, ‘স্ত্রীর সঙ্গে আমার কোনো কথা হয়নি। কী কারণে তিন দিনের মধ্যেই সে আত্মহত্যা করল সেটাও বুঝতে পারছি না।’
রিক্রুটিং এজেন্সি রাজধানী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী টিপু সুলতান বলেন, ‘দূতাবাস থেকে আমাদের জানানো হয়েছে রুবেনা আত্মহত্যা করেছেন। দূতাবাস সবকিছুর দেখাশোনা করছে এবং দ্রুত সময়ের মধ্যে তারা মরদেহ পাঠাবে বলে জানিয়েছে। এখনো দূতাবাস থেকে অফিশিয়াল কাগজপত্র আসেনি। সব কাগজপত্র এলে আমরা বিস্তারিত বলতে পারব।’
টিপু সুলতান আরও বলেন, ‘রুবেনার মতো অনেক নারীর মৃত্যু নিয়ে আমরা খুবই চিন্তিত। কেন এভাবে তাঁরা আত্মহত্যা করছেন, সেটা দূতাবাসকে খতিয়ে দেখা দরকার। এ বিষয়ে সরকার ও দূতাবাসকে উদ্যোগী হতে হবে। সৌদিতে নারীদের নিরাপত্তার বিষয়ে আরও সূক্ষ্মভাবে কাজ করতে হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে