
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ দুজনকে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ রোববার দুপুরে ও সন্ধ্যায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন, নবীগঞ্জ শহরের ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ (৫০) এবং আওয়ামী লীগ নেতা গৌরমনি সরকার (৫৫)।
স্থানীয়রা জানায়, রাজধানী ঢাকার নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির ডাকে সারা দেশে উত্তাপ ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগকে প্রতিহত করার ডাক দিয়ে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে আজ সকাল থেকে আলাদাভাবে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা অবস্থান নেয়। নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে পৃথকভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়ে নানা স্লোগানে মিছিল ও শোভাযাত্রা করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দুই নেতাকে বিএনপি-যুবদলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে