সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে দিলোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল রাতেই নিহতের ভাই আলী হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
নিহত দিলোয়ার হোসেন উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল সাদীর পাড়া গ্রামের মৃত আবদুর রউফের ছেলে।
মামলার আসামিরা হলেন গ্রেপ্তারকৃত উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামের শামছুন্নার প্রকাশ বুরাইদা (২১), তাঁর বাবা চান মিয়া (৫৬)। অপর আসামি হলেন চান মিয়ার ছেলে ফাহিম আহমদ (১৯)। তাঁকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। গতকাল হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামের চান মিয়ার মুরগির কয়েকটি বাচ্চা দিলোয়ার হোসেনের বাড়ির উঠানে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ফেলে। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এরই জের ধরে গতকাল রাতে উভয় পক্ষের মধ্যে ফের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে চান মিয়ার মেয়ে শামছুন্নারে হাতে থাকা চাকু দিয়ে দিলোয়ার হোসেনের ওপর আঘাত করেন। এতে ঘটনাস্থলে দিলোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী। তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার ও হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে