
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে এবং দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করা হয়েছে।
সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের উদ্যোগে আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে প্রথমে জেলা শহরের প্রধান সড়কে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।
প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজ হবিগঞ্জেই থাকবে। এটি বন্ধের চক্রান্ত করলে পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এমনকি সিলেট বিভাগকে বিচ্ছিন্ন করার আন্দোলনের হুমকিও দেন বক্তারা। তাঁরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত। ‘ফ্যাসিস্ট হাসিনার দোসর’ আখ্যায়িত করে তাঁর পদত্যাগের দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করা হলে তা হবিগঞ্জবাসীর অস্তিত্বের ওপর আঘাতের শামিল হবে। হবিগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপন জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি বাস্তবায়নের পর এখন তা বন্ধের ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলে হবিগঞ্জ ও সিলেটবাসী ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে।

অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ এবং সঞ্চালনায় ছিলেন শামছুল হুদা। বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা জামায়াতের আমির মুখলিছুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, প্রভাষক আব্দুল করিম, সিনিয়র সাংবাদিক শোয়েব চৌধুরী, সৈয়দ মুশফিক হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহাদী হাসান, মুখপাত্র আশরাফুল ইসলাম সুজন প্রমুখ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে