পানিতে ডুবে সিলেটের গোয়াইনঘাট পর্যটন কেন্দ্র জাফলংয়ে রমিজ উদ্দিন নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পর্যটক মানিকগঞ্জের দলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার ৪০-৫০ জনের একটি দল মানিকগঞ্জ থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরে রমিজ উদ্দিনসহ আরও কয়েকজন পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে রমিজ উদ্দিন স্রোতের টানে পানিতে তলিয়ে যান। এরপর তার সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশ, জাফলং টুরিস্ট পুলিশ, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিদের কয়েক ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের সঙ্গে থাকা পর্যটক লুৎফুর রহমান বলেন, রমিজসহ তিন–চারজন গোসল করার জন্য নদীতে নামেন। এ সময় স্রোতের টানে রমিজ পানিতে তলিয়ে যান।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল আজকের পত্রিকাকে বলেন, পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে পর্যটক নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে