
হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদ কমিটির সেক্রেটারিকে অপহরণ করে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার পানিউমদা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, উপজেলার হরতকিপাড়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কাজল মিয়াকে পানিউমদা এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী ওসমান গনি ও তাঁর লোকজন তুলে নিয়ে যান। জকিগঞ্জ থানা এলাকায় নিয়ে ইয়াবা দিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
মানববন্ধনে অবিলম্বে নিরীহ কাজল মিয়ার মুক্তি, ইয়াবা ব্যবসায়ী ওসমান গনি ও তাঁর ছেলেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যতায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আরজদ আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ফরহাদ আহমেদ শাহেদ, আব্দুল হাই, মজনু মিয়াসহ অনেকে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে