বনাঞ্চল থেকে লোকালয়ে আসা বিলুপ্তপ্রায় একটি গন্ধগোকুলকে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামে এই ঘটনা ঘটে। জনসচেতনতার অভাবে প্রাণীটি হত্যার শিকার হয়েছে বলে মত পরিবেশ কর্মীদের।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, আজ অসুস্থ অবস্থায় গন্ধগোকুলটি লোকালয়ে চলে আসে। এ সময় উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রামে একটি বাড়ির পাশে এটিকে ঘোরাফেরা করতে দেখেন কয়েকজন। এ সময় তাঁরা গন্ধগোকুলটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে এটিকে মাটিতে পুতে ফেলেন স্থানীয় লোকজন।
স্থানীয় পরিবেশকর্মী মুরাদ আহমদ বলেন, ‘এলাকাবাসী না জেনে গন্ধগোকুলটিকে মেরে ফেলেছেন। পরিবেশের জন্য উপকারী এই প্রাণীটিকে মারা উচিত হয়নি। এ বিষয়ে বন বিভাগের সচেতনতামূলক প্রচার চালানো উচিত।’
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেব।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে