
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেট কার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক মো. জাকির হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। রোববার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের চৌধুরীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. জাকির হোসেন জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোরামার এলাকার আব্দুর রশীদের ছেলে। আর আহতরা হলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জৈন্তাপুর কার্যালয়ের ড্রাইভার আব্দুল আহাদ (৪৫), যাত্রী সিরাজুন নাহার (৭৫) ও ডা. মো. কাইয়ূম (৭৫)।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাউজিং স্টেট শ্রীমঙ্গল থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাড়ি সিলেটে যাওয়ার পথে চৌধুরী বাজার এলাকায় মৌলভীবাজারগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং তিনজন আহত হন। পরে আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি থানায় রয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে