
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি বোঝাই লরিতে ধাক্কা দেওয়ায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
আজ বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ আলী সুমন (২১) বাহুবল উপজেলার চলিতাতলা গ্রামের ছুরাব উল্লার ছেলে। তিনি মোটরসাইকেলটির আরোহী ছিলেন।
আহতেরা হলেন—মোটরসাইকেল চালক বাহুবল উপজেলার হামিদনগর গ্রামের আরজু মিয়ার ছেলে কামরান আহমেদ (২১) ও একই গ্রামের আব্দুল কালামের ছেলে সুমন আহমেদ (২০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাহুবল থেকে একটি মোটরসাইকেলে সিলেট যাচ্ছিলেন তিন বন্ধু কামরান আহমেদ, সুমন আহমেদ ও আহমদ আলী সুমন। পথে ঘটনাস্থলে পৌঁছালে সামনে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি বোঝাই একটি লরিকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরিতেই ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন আহমদ আলী সুমন। গুরুতর অবস্থায় কামরান আহমেদ ও সুমন আহমেদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান আজকের পত্রিকাকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে