
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের ক্রীড়া সংগঠন বিবিএ স্পোর্টিং সোসাইটির উদ্যোগে পঞ্চমবারের মতো ‘বিজ প্রিমিয়ার লিগ ২৪’ শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ই’-এর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তাতে উপস্থিত ছিলেন স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. শাহিদুল হক, অধ্যাপক ড. মনিরুল ইসলামসহ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

বিজ প্রিমিয়ার লিগ ২৪-এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় গণমাধ্যম দৈনিক আজকের পত্রিকা।
ছয়টি দল নিয়ে এই টুর্নামেন্ট হচ্ছে। উদ্বোধনী খেলায় টিম ম্যাভরিক্স বনাম দি রেক্স স্কোয়াড অংশ নেয়। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে আগামী রোববার। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিবিএ স্পোর্টিং সোসাইটির সদস্য হোসাইন রেফাজ অমি, খালেদ সাইফুল্লাহ, জহিরুল হক প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে