
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার বেলা ১টার দিকে আগুন লাগার পর প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নেভান বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি সংস্থা হিড বাংলাদেশের পশ্চিমের টিলাভূমিতে দুপুরে আগুনের সূত্রপাত হয়। পরে লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হিড বাংলাদেশের টিলাভূমি ও লাউয়াছড়া বনের প্রায় দুই একর জায়গা পুড়ে যায়। পরে এলাকাবাসী, বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বন বিভাগের একটি সূত্র জানায়, বনে এই সময়ে এমনি এমনি আগুন লাগার কথা না। কেউ ইচ্ছাকৃত বনে আগুন লাগিয়েছে। এই আগুনে বনের গাছগাছালি, লতাপাতা পুড়ে গেছে। প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়েছে। প্রাণী মারা যাওয়ারও শঙ্কা রয়েছে।
কমলগঞ্জে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’
আগুনের বিষয়ে লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, প্রথমে হিড বাংলাদেশের জায়গায় আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে লাউয়াছড়া বনের প্রায় এক একর জায়গা পুড়ে যায়। হিড বাংলাদেশের কত একর জায়গা পুড়েছে তা নিশ্চিত নয়। বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।
তবে হিড বাংলাদেশের লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিকী দাবি করেন, যে জায়গায় আগুন লেগেছে এই জায়গা লাউয়াছড়া বনের। তাঁদের জায়গায় আগুন লাগেনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে