
সিলেটের কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জীবন আহমেদ (২৮) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক আহত হয়েছেন। আজ রোববার সকালে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জীবন আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শিলেরভাঙ্গা গ্রামের জহর আলীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনায় আহত হয়ে একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। আর অপর ট্রাকের চালক আহত হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। গাড়ি দুটি ট্রাক সমিতির জিম্মায় দেওয়া হয়েছে। নিহতের লাশ ওসমানী হাসপাতালে আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআই শরিফুল ইসলাম আরও বলেন, নিহত জীবন আহমেদ ট্রাক নিয়ে সিলেট থেকে ভোলাগঞ্জে আসছিলেন। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জীবন। বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি অপর একটি ট্রাকের সঙ্গে তাঁর ট্রাকের সংঘর্ষ হয়। তাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন জীবন। স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে