
বিএনপির প্রতি ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘কিছু লোক এখন বের হয়েছে; যারা রাজনীতির নামে হরতাল-অবরোধ ডেকে জনগণকে গৃহবন্দী করতে চায়। তারা দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিতে চায়। ভোটে আসেও না, আবার বলে হতেও দেবে না। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতায় বসতে চায়।’
আজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পরিষদের হল রুমে এলজিইডির লেবার কন্ট্রাকটিং সোসাইটির (এলসিএস) নারী কর্মীদের মধ্যে সঞ্চয়ের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কথা চিন্তা করেন। তিনি নারী উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। শেখ হাসিনা নারীদের জন্য গর্ভবতী ও বিধবা ভাতার সুযোগ করে দিয়েছেন।’ তিনি দ্বাদশ নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন।
বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।
পরে মন্ত্রী কেশবপুরে মরমি কবি বাউল সাধক রাধারমণ দত্তের ১০৮ তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে