
মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে শমশেরনগর ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার চুরি হওয়া অটোরিকশা সিলেটের দক্ষিণ সুরমা থানা-পুলিশের সহায়তায় শমশেরনগর ফাঁড়ি পুলিশ সিলেট থানার বদিকোনা প্রগতি উচ্চবিদ্যালয়ের নির্জন স্থান থেকে উদ্ধার করে।
গ্রেপ্তার দুজন হলেন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের মো. রনি মিয়া (২৬) ও রাজনগর উপজেলার আব্দুল হামিদ (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার শমশেরনগর মাছ বাজারের সকালে রাস্তার পাশে চালক ইব্রাহীম মিয়া অটোরিকশা রেখে গাড়ি ভাড়া আদায় করার জন্য বাজারের ভেতরে যান। কিছুক্ষণ পরে এসে দেখেন অটোরিকশা নেই। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পাওয়ায় চালক গাড়ির মালিককে জানান। পরে চালক ও অটোরিকশার মালিক শমশেরনগর পুলিশ ফাঁড়িকে জানান। পরে সন্ধান না পেয়ে গাড়ির মালিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন। পরে অটোরিকশাটি উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, গতকাল বুধবার বিকেলে চোর চক্রের সদস্য রনি মিয়া মৌলভীবাজার আদালত দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে